Skip to main content
মুখ্যমন্ত্রীর আবেদন সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাঁরা ১৪ দিন বাড়ির বাইরে বেরবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোন উপসর্গ দেখা দিলে, ডাক্তারবাবুর পরামর্শ নিন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে, স্থানীয় পুলিশ-প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়
Popular posts from this blog
Comments
Post a Comment