Skip to main content
সাইতে হয়ে গেল থ্রোবল প্রতিযোগিতা সাই, সল্টলেকে ২৭ ও ২৮শে জানুয়ারী ২০২০ তারিখে বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তম নেতাজী সুভাষ স্টেট গেমস থ্রোবল খেলায় পুরুষদের বর্ধমান, উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, নদিয়া এবং মহিলাদের উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ দল অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের সেরা চার জেলা দলের এই প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা, বর্ধমান এবং মহিলাদের ফাইনালে সাউথ কলকাতা, শিলিগুড়ি ওঠে। বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জ্জী, ভাইস প্রেসিডেন্ট গৌতম সিনহা ও রামানুজ মুখোপাধ্যায়, ট্রেজারার জহর দাস সকল প্লেয়ারদের সঙ্গে পরিচিতির মাধ্যমে উৎসাহ প্রদান করেন। পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা (১৫-১১)(১৫-১2) পয়েন্টে বর্ধমানকে হারায়। তৃতীয় স্থান লাভ করে নদীয়া। মহিলাদের ফাইনালে শিলিগুড়ি সাউথ কলকাতাকে (১৪-১৬)(১৫-১০)(১৫-১১) পয়েন্টে হারায়। তৃতীয় স্থান পায় উত্তর ২৪ পরগণা।
Popular posts from this blog
Comments
Post a Comment